হাজীগঞ্জে বিজ্ঞান উৎসবে চমকপ্রদ সাফল্যচাঁদপুর জেলা পর্যায়ে ১০টি পুরস্কার অর্জন করেছে হাজীগঞ্জের শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুরে ১৭–১৯ মে ২০২৫ তারিখ পর্যন্ত তিন দিনব্যাপী অনুষ্ঠিত ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, ৯ম বিজ্ঞানবিষয়ক কুইজ ও জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-এ ব্যাপক সাফল্য দেখিয়েছে হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। জেলা পর্যায়ের এই আয়োজনে মোট ২২টি পুরস্কারের মধ্যে হাজীগঞ্জের শিক্ষার্থীরা অর্জন করেছে ১০টি পুরস্কার, যা সবার নজর কেড়েছে।
প্রকল্প প্রদর্শনীতে সিনিয়র গ্রুপে প্রথম স্থান অধিকার করে হাজীগঞ্জ ডিগ্রি কলেজ। জুনিয়র গ্রুপে দ্বিতীয় স্থান অর্জন করে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজ এবং তৃতীয় স্থান অর্জন করে হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়।
বিজ্ঞানবিষয়ক কুইজ প্রতিযোগিতায় হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজ প্রথম স্থান অধিকার করে।
এছাড়া, জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডে জুনিয়র গ্রুপে উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথম, চতুর্থ ও পঞ্চম স্থান অর্জন করে। অন্যদিকে, সিনিয়র গ্রুপে হাজীগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থান অর্জন করে।
বিজ্ঞানমনস্কতা ও উদ্ভাবনী চিন্তার প্রতিফলন ঘটিয়ে হাজীগঞ্জের শিক্ষার্থীরা যে কৃতিত্ব দেখিয়েছে, তা উপজেলা ও জেলা পর্যায়ে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
এই অনন্য অর্জনের জন্য অংশগ্রহণকারী শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও আয়োজক সবাইকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।