২৫ই মার্চ গণহত্যা দিবস ও ২৬ই মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে শাহরাস্তি উপজেলা প্রশাসনের প্রস্তুতি মূলক বৈঠক অনুষ্ঠিত
আক্তার হোসেন শিহাব
২৫ই মার্চ গণহত্যা দিবস ও ২৬ই মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে শাহরাস্তি উপজেলা প্রশাসনের প্রস্তুতি মূলক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার জনাব নিগারা সুলতানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ জনাব আবুল বাসার পিপিএমবার, আরো উপস্থিত ছিলেন – উপজেলার ভূমি কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, প্রাণী সম্পদ কর্মকর্তা,কৃষি কর্মকর্তা, পল্লী বিদ্যুৎ কর্মকর্তা, ফায়ার সার্ভিস কর্মকর্তা, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের, ছাত্র প্রতিনিধিরা সহ আরো অনেকে।
উক্ত বৈঠকে ২৫ই মার্চ ১৯৭১ গণহত্যা দিবস ও ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়।
সর্বশেষ উপজেলা নির্বাহী অফিসারের সমাপনী বক্তব্যের মাধ্যমে প্রোগ্রাম শেষ হয়।