আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ রবিবার ● ৬ই বৈশাখ, ১৪৩৩ ● ১৯শে এপ্রিল, ২০২৬ ● ২রা জিলক্বদ, ১৪৪৭ ● সন্ধ্যা ৭:২০
সর্বশেষঃ

শাহরাস্তিতে কৃষিজমির মাটি কাটায় ৭ দিনের কারাদণ্ড, ট্রাক্টর জব্দ

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় কৃষিজমির মাটি অবৈধভাবে কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ব্যক্তিকে ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং একটি ট্রাক্টর জব্দ করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (১১ মে ২০২৫) দুপুরে উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের দোপল্লা এলাকায় স্থানীয় জনসাধারণের অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। মাননীয় উপজেলা নির্বাহী অফিসার, শাহরাস্তি মহোদয়ের নির্দেশনায় এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব নিরুপম মজুমদার।

প্রশাসন সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে কৃষিজমির উর্বর মাটি অবৈধভাবে কেটে তা বিক্রি করে আসছিলেন। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে তাকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে “বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০” এর বিভিন্ন ধারা অনুযায়ী ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে অবৈধভাবে ব্যবহৃত একটি ট্রাক্টর জব্দ করা হয়।

অভিযানে সহায়তা করেন শাহরাস্তি থানার পুলিশ সদস্যরা এবং উপজেলা প্রশাসনের অধীনে দায়িত্ব পালনরত আনসার সদস্যবৃন্দ।

সহকারী কমিশনার (ভূমি) জনাব নিরুপম মজুমদার জানান, “কৃষিজমির মাটি কাটার ফলে কৃষি উৎপাদন হুমকির মুখে পড়ে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। জনস্বার্থে এই ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান কঠোর এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, কৃষিজমির মাটি কাটা শুধু আইনত দণ্ডনীয় অপরাধ নয়, বরং এটি পরিবেশ ও ভবিষ্যৎ কৃষি নিরাপত্তার জন্যও মারাত্মক হুমকি। এ বিষয়ে জনসচেতনতা বাড়ানো এবং প্রশাসনের কঠোর নজরদারি অব্যাহত রাখা জরুরি বলে মনে করছেন সচেতন নাগরিকরা।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories