আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ রবিবার ● ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ ● ৭ই জুন, ২০২৬ ● ২১শে জিলহজ্জ, ১৪৪৭ ● সকাল ১০:০১
সর্বশেষঃ

শাহরাস্তিতে পৃথক অভিযানে ৬৪ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

ডেস্ক রিপোর্ট :

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে মোট ৬৪ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৪ জুন ২০২৫) গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালিত হয়।

প্রথম ঘটনায়, শাহরাস্তি থানার এসআই (নিঃ) মোহাম্মদ আল আমিন ভূঁইয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ চিতোষী বাজারস্থ সিএনজি স্ট্যান্ডে অভিযান চালিয়ে ১৪ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেন।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন—
হিরন মিয়া (৩৫), পিতা- কেরামত আলী, মাতা- বুলু বেগম, সাং- সাতপুকুরিয়া (দিলি বাড়ী), থানা- মনোহরগঞ্জ, জেলা- কুমিল্লা।

দ্বিতীয় ঘটনায়, একই দিন বিকেল ৪টা ২০ মিনিটে শাহরাস্তি থানাধীন চিতোষী পশ্চিম ইউনিয়নের মোল্লার দরজা বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ আরও দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন—
১। নুর আলম মানিক (৫০), পিতা-মৃত ইলিয়াছ মিয়া, মাতা-মৃত মাহফুজা বেগম, সাং-কসবা (উত্তর বাড়ী), থানা-শাহরাস্তি, জেলা-চাঁদপুর। তার হেফাজত থেকে উদ্ধার করা হয় ৩৫ পিস ইয়াবা।
২। নাইম উদ্দিন মোহন (৪২), পিতা-নজির আহম্মেদ, মাতা-নিলুফা বেগম, সাং-চান্দাল (মৃধা বাড়ী), থানা-শাহরাস্তি, জেলা-চাঁদপুর। তার হেফাজত থেকে উদ্ধার করা হয় ১৫ পিস ইয়াবা।

উদ্ধারকৃত মোট ৬৪ পিস ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৯,২০০/- (ঊনিশ হাজার দুইশত) টাকা।

তাদের বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
দ্বিতীয় ঘটনার মামলা:
এফআইআর নং-১২, জি আর নং-১০০, তারিখ- ১৪ জুন ২০২৫, ধারা- ৩৬(১) সারণির ১০(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮।
হিরন মিয়ার বিরুদ্ধে মামলার কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রির সঙ্গে জড়িত এবং যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।

এই অভিযানে নেতৃত্ব দেন শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার, পিপিএম বার-এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোহাম্মদ আল আমিন ভূঁইয়া, এএসআই (নিঃ) সাদ্দাম হোসেন এবং এএসআই (নিঃ) এরশাদ মিয়ার সমন্বয়ে গঠিত চৌকস একটি পুলিশ দল।

চাঁদপুর জেলা পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর দিকনির্দেশনায় পরিচালিত এই ধরনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে পুলিশ। জেলা পুলিশ জিরো টলারেন্স নীতিতে মাদকের বিরুদ্ধে নিরবচ্ছিন্ন অভিযান চালিয়ে যাচ্ছে।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories