আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ শনিবার ● ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ ● ৬ই জুন, ২০২৬ ● ১৯শে জিলহজ্জ, ১৪৪৭ ● ভোর ৫:২২
সর্বশেষঃ

শাহরাস্তি পৌরসভার ১১নং ওয়ার্ডের সাহেব বাজারে অগ্নিকাণ্ড, ৪টি দোকান পুড়ে ছাই

শাহরাস্তি (চাঁদপুর), ১১ জুলাই:
আজ শুক্রবার ভোর ৪টার দিকে চাঁদপুর জেলার শাহরাস্তি পৌরসভার ১১নং ওয়ার্ডের সাহেব বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে অন্তত ৪টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে, যাতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয়দের ধারণা, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয় ব্যবসায়ীরা এবং এলাকাবাসী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন।

পরবর্তীতে সাহেব বাজারের স্থানীয় ব্যবসায়ী জাহাঙ্গীর আলম দ্রুত ফায়ার সার্ভিসে কল দেন। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আরও বড় ধরনের ক্ষয়ক্ষতি হওয়া থেকে রক্ষা পায় বাজারটি।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা চরম হতাশার মধ্যে পড়েছেন। প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories