আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ শনিবার ● ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ ● ৬ই জুন, ২০২৬ ● ২০শে জিলহজ্জ, ১৪৪৭ ● রাত ১১:২২
সর্বশেষঃ

ঢাবি ছাত্রদল সভাপতি রীতিমতো বেয়াদবি করেছে: সারজিস আলম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহসের ব্যবহারকে রীতিমতো বেয়াদবি বলেছেন সারজিস আলম। বিষয়টি তিনি তার ফেসবুক পোস্টে তুলে ধরেন।

সারজিস আলম লিখেছেন, “যে জানে না একজন শিক্ষকের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, তার ছাত্রনেতা হওয়া তো দূরের কথা, ছাত্র হওয়ারও ন্যূনতম যোগ্যতা নেই।”

তিনি আরও উল্লেখ করেন, কোনো বিষয়ে যৌক্তিক আপত্তি থাকলে সেটির সমাধান প্রক্রিয়া অনুসরণ করে হওয়া উচিত। বিশ্ববিদ্যালয়ের চারপাশে জামাত-শিবির কর্মীদের অবস্থানকে তিনি উস্কানিমূলক বলে মনে করেন। একই ধরনের কার্যক্রম বিএনপি ও ছাত্রদলও করেছে বলে মন্তব্য করেন তিনি।

ক্ষোভ প্রকাশ করে সারজিস আলম বলেন, “যে মিডিয়ার সামনে, সারা দেশের সামনে একজন শিক্ষককে ধমকাতে পারে, তুই-তুকারির স্বরে তার সামনে টেবিল চাপড়াতে পারে—এমন ছাত্রনেতা আমাদের জন্য লজ্জার। ধিক্কার জানাই।”

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories