আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ শনিবার ● ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ ● ৬ই জুন, ২০২৬ ● ২০শে জিলহজ্জ, ১৪৪৭ ● রাত ১১:২৭
সর্বশেষঃ

হাজীগঞ্জ পৌর ৫নং ওয়ার্ডে গণসংযোগে অধ্যাপক মাওলানা আবুল হোসেন

১০ই সেপ্টেম্বর বুধবার চাঁদপুর জেলার হাজীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডে গণসংযোগ করেছেন চাঁদপুর-৫ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মাওলানা আবুল হোসাইন। স্থানীয় জনগণের সাথে কুশল বিনিময় ও মতবিনিময়ের মাধ্যমে তিনি সাধারণ মানুষের সুখ-দুঃখের খোঁজখবর নেন।

গণসংযোগকালে তিনি বলেন, মানুষের সেবাই রাজনীতির মূল লক্ষ্য। সমাজে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনায় সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জনগণের আস্থা ও ভালোবাসাই আমাদের শক্তি।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা মজলিসে শূরা সদস্য হাফেজ মাওলানা মির হোসাইন, পৌরসভা আমির আবুল হাসানাত পাটোয়ারী, উপজেলা নায়েবে আমির মোজাম্মেল হোসেন পরান মজুমদার, পৌরসভা জামায়াতের নায়েবে আমির হাফেজ মাওলানা কবির হোসাইন, পৌরসভা সেক্রেটারি শফিকুর রহমান মজুমদার, ওয়ার্ড আমির আক্তার হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও দলীয় কর্মীরা।

গণসংযোগে স্থানীয় জনগণও ব্যাপক উৎসাহ নিয়ে অংশগ্রহণ করেন।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories