আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ শনিবার ● ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ ● ৬ই জুন, ২০২৬ ● ২০শে জিলহজ্জ, ১৪৪৭ ● রাত ৮:৩৯
সর্বশেষঃ

শাহরাস্তিতে ৩৩ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ৩৩ (তেত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার, পিপিএম (বার) এর তত্ত্বাবধানে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) অলি উল্লাহ এর সহযোগিতায় এসআই (নিঃ) মোঃ ফরিদ উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এসময় আটককৃতরা হলো—
১। রুহুল আমিন (২২), পিতা- মোঃ শাহ আলম, সাং- সেনগাঁও (মুন্সি বাড়ী), থানা-শাহরাস্তি, জেলা-চাঁদপুর।
২। সোহাগ (২৪), পিতা- আঃ মালেক, সাং- বলশীদ (দৈল বাড়ী), থানা-শাহরাস্তি, জেলা-চাঁদপুর।

পুলিশ জানায়, পলাতক আসামী মীর হোসেন (৩৮), জহির (৩৪) ও তারেক (৩৫) সহ কয়েকজন মিলে শাহরাস্তি থানাধীন বলশীদ গ্রামের আফসানা আক্তারের ঘরের খাটের নিচে ইয়াবা রেখে তাকে ফাঁসানোর উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলকভাবে এ অপরাধ করে।

এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় এফআইআর নং-১২, তারিখ-১৬ অক্টোবর ২০২৫; জি আর নং-১৬১, ধারা- ৩৬(১) সারণির ১১(ক)/৪১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ আরিফ হোসাইন জানান, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories