শাহরাস্তিতে ৫০ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেফতার
মোঃ সাইফুদ্দীন:
চাঁদপুরের শাহরাস্তিতে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে শাহরাস্তি থানা পুলিশ।
রবিবার (২০ অক্টোবর ২০২৫) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের ১নং ওয়ার্ডের রাগৈ (পাড়া নগর নোয়াবাড়ী) এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে বিপ্লব (৪৪), পিতা- ইদ্রিস মৌলভী, মাতা- মর্জিনা বেগম, সাং- রাগৈ (পাড়া নগর), থানা- শাহরাস্তি, জেলা- চাঁদপুর—কে ৫০ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
এসময় সহঅভিযুক্ত মোঃ মানিক (৩০), পিতা- আমির হোসেন, সাং- রাগৈ (পাটোয়ারী বাড়ী), থানা- শাহরাস্তি, জেলা- চাঁদপুর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনার পর আটককৃত ও পলাতক আসামির বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় এফআইআর নং-১৪, তারিখ- ২১ অক্টোবর ২০২৫; ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/১৯(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামিরা দীর্ঘদিন ধরে স্বল্প মূল্যে ইয়াবা ও গাঁজা সংগ্রহ করে বিভিন্ন স্থানে বেশি দামে বিক্রি করে আসছিল এবং এর মাধ্যমে যুব সমাজকে মাদকাসক্তির দিকে ধাবিত করছিল।
চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর দিকনির্দেশনায় এবং শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার, পিপিএম (বার) এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ মোহাম্মদ আল আমিন ভূইয়া, এএসআই (নিঃ) মোঃ সাদ্দাম হোসেন সঙ্গীয় ফোর্সসহ শাহরাস্তি থানার একটি চৌকস দল অভিযানটি পরিচালনা করেন।
চাঁদপুর জেলা পুলিশ জানায়, জেলাকে মাদকমুক্ত করতে এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে ‘জিরো টলারেন্স’ নীতিতে মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।