আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ শনিবার ● ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ ● ৬ই জুন, ২০২৬ ● ২০শে জিলহজ্জ, ১৪৪৭ ● রাত ৮:৫০
সর্বশেষঃ

শাহরাস্তিতে যুবলীগ নেতা কামরুল ইসলাম মুন্সীকে গ্রেফতার করেছে পুলিশ

নিজস্ব প্রতিনিধি:

চাঁদপুর জেলার শাহরাস্তি থানা পুলিশ নিয়মিত মামলার এক এজাহারনামীয় আসামীকে গ্রেফতার করেছে।

বুধবার ২২ই অক্টোবর শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার, পিপিএম(বার) এর দিকনির্দেশনায় এসআই (নিঃ) আরিফ হোসাইন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।

অভিযানে শাহরাস্তি থানাধীন ওয়ারুক বাজার এলাকা হইতে চাঁদপুর জেলার শাহরাস্তি মডেল থানার এফআইআর নং-১৬, তারিখ-২৪/০৬/২০২৫ খ্রিঃ, ধারা- সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর ৭/৮/৯/১০/১২ ধারার এজাহারনামীয় আসামী মোঃ কামরুজ্জামান প্রকাশ কামরুল ইসলাম মুন্সি (৩৩), পিতা- মোখলেছুর রহমান, মাতা- মৃত চেমন আরা বেগম, সাং- রাঢ়া (মুন্সি বাড়ী), ০৯ নং ওয়ার্ড, টামটা উত্তর ইউনিয়ন, থানা- শাহরাস্তি, জেলা- চাঁদপুর— তাকে গ্রেফতার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কামরুল ইসলাম মুন্সী যুবলীগের রাজনীতির সাথে জড়িত। বর্তমানে  তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামী মোঃ কামরুজ্জামান প্রকাশ কামরুল ইসলাম মুন্সিকে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories