আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ মঙ্গলবার ● ৭ই আশ্বিন, ১৪৩৩ ● ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ● ১০ই রবিউস-সানি, ১৪৪৮ ● রাত ৩:১৭
সর্বশেষঃ

সিঙ্গেল ডিজিট সংবর্ধনা ও “পল্টন ট্রাজেডি দিবস” উপলক্ষে শাহরাস্তিতে শিবিরের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

চাঁদপুরের শাহরাস্তিতে সিঙ্গেল ডিজিট সংবর্ধনা ও ২৮ অক্টোবর “পল্টন ট্রাজেডি দিবস” উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবির, শাহরাস্তি শহর শাখা।

২৮ অক্টোবর ২০২৫’ সকালে শাহরাস্তি উপজেলা শিবিরের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভা শিবিরের সভাপতি আক্তার হোসেন শিহাব। কুরআন তেলাওয়াতের মাধ্যমে প্রোগ্রামের সূচনা করেন মারুফ মিয়াজী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁদপুর জেলা শাখার সভাপতি ইব্রাহিম খলীল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক জেলা সভাপতি ডা. আবুল বাশার এবং শাহরাস্তি পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা জাহাঙ্গীর আলম।

আলোচনা সভায় বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের সন্ত্রাসী হামলায় নিহত শিবির নেতাকর্মীদের রক্ত বৃথা যায়নি; তাদের ত্যাগ ইসলাম ও সত্যের পথে সংগ্রামী ছাত্রসমাজের প্রেরণার উৎস হয়ে আছে।

অনুষ্ঠানে সিঙ্গেল ডিজিট প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয় এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালিত হয়।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories