আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ শনিবার ● ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ ● ৬ই জুন, ২০২৬ ● ২০শে জিলহজ্জ, ১৪৪৭ ● বিকাল ৫:৪৭
সর্বশেষঃ

হাজীগঞ্জের নাসিরকোটে অসহায় পরিবারকে জামায়াতে ইসলামীর ভ্যান গাড়ি উপহার

বিশেষ প্রতিনিধি :

আলহামদুলিল্লাহ, মানবতার কল্যাণে বাংলাদেশ জামায়াতে ইসলামী সদা সচেষ্ট। এরই ধারাবাহিকতায় হাজীগঞ্জ উপজেলার ১২নং দ্বাদশগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নাসিরকোট গ্রামের জনাব হাসেম ভাইয়ের হাতে একটি নতুন ভ্যানগাড়ি উপহার প্রদান করা হয়েছে।

এই মানবিক উদ্যোগটি গ্রহণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ১২নং দ্বাদশগ্রাম ইউনিয়ন শাখা। অসহায় ও দরিদ্র মানুষের জীবিকা নির্বাহে সহায়তা প্রদান করাই ছিল এ কার্যক্রমের মূল উদ্দেশ্য।

উপহার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সবাই দলীয় এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

জনাব হাসেম ভাই ভ্যানগাড়ি পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই উপহার আমার পরিবারের জীবিকা নির্বাহে অনেক সহায়তা করবে। আল্লাহ যেন সবাইকে এর উত্তম প্রতিদান দেন।”

বাংলাদেশ জামায়াতে ইসলামী মানবতার কল্যাণে এভাবেই সমাজের অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories