নিজস্ব প্রতিনিধি:

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার পিপিএম বার-এর বিদায় উপলক্ষে শাহরাস্তির সময় পরিবারের পক্ষ থেকে এক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা ওসির দায়িত্বপূর্ণ নেতৃত্ব, সততা ও জনগণের সেবা করার মানসিকতা প্রশংসা করেন। তারা বলেন, ওসি আবুল বাশার স্থানীয় জনগণের প্রতি মানবিক মনোভাব ও আইনশৃঙ্খলা রক্ষায় যে অবদান রেখেছেন তা প্রশংসার যোগ্য।

উপস্থিত ছিলেন শাহরাস্তির সময় এর সহ সম্পাদক সাংবাদিক শাহ আলম, বার্তা সম্পাদক সাইফুদ্দিন, সাংবাদিক আক্তার হোসেন শিহাবসহ আরও অনেকে। তারা ওসির ভবিষ্যৎ কর্মজীবনের জন্য শুভেচ্ছা জানান এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবর্ধনা অনুষ্ঠানটি আনন্দময় ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। উপস্থিত সকলেই ওসিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিদায় দেন এবং তার দায়িত্বশীল কর্মকাণ্ডের প্রশংসা করেন।