আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ শনিবার ● ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ ● ৬ই জুন, ২০২৬ ● ২০শে জিলহজ্জ, ১৪৪৭ ● দুপুর ২:৫৮
সর্বশেষঃ

শাহরাস্তিতে অবৈধ অস্ত্রসহ দুইজন আটক

নিজস্ব প্রতিনিধি:

নতুন ওসি যোগ দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই সফল অভিযান। স্থানীয়দের উদ্যোগে বাড়ি তল্লাশি, পরে পুলিশের অভিযানে আরও অস্ত্র জব্দ

চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার পশ্চিম উপলতায় অবৈধ অস্ত্র ও চুরিকৃত মালামালসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে শাহরাস্তি মডেল থানা পুলিশ তাদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন লাভলী বেগম (৪০) ও তার ছেলে ফয়সাল হোসেন (২১)। দুজনই আলমগীর হোসেনের পরিবারের সদস্য। ঘটনার সময় ফয়সাল বাড়ি থেকে পালিয়ে যায়, তবে রাতেই তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি এলাকায় চুরির ঘটনা বেড়ে যাওয়ায় সন্দেহের ভিত্তিতে কয়েকজন স্থানীয় বাসিন্দা ফয়সালের কাছে জানতে চান। তিনি প্রথমে অস্বীকার করলেও পরে তার ঘরে প্রবেশ করে স্থানীয়রা অসংখ্য বাটন মোবাইল ফোন ও একটি অস্ত্র উদ্ধার করেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আরও অস্ত্র, গুলি ও চুরিকৃত মালামাল উদ্ধার করে।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে প্রাথমিকভাবে দুইটি পিস্তল, চারটি ম্যাগাজিন, ৩০ রাউন্ড গুলি, মাস্ক, পুলিশের পোশাক, বেল্টাসহ উল্লেখযোগ্য পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে লাভলী ঘটনার সঙ্গে প্রাথমিকভাবে সম্পৃক্ততার কথা স্বীকার করেন। তিনি দাবি করেন, জুলাই আন্দোলনের পর খিলক্ষেত থানায় যে লুটপাটের ঘটনা ঘটে, সেখান থেকে এগুলো বাইরে পাওয়া গেছে। তবে এসব বিষয়ে তিনি থানায় কোনো তথ্য দেননি।

স্থানীয়দের মতে, ফয়সাল দীর্ঘদিন ধরে চুরির সঙ্গে জড়িত ছিল। ঢাকায় অবস্থানকালে সে কিশোর গ্যাংয়ের সঙ্গে যুক্ত ছিল বলেও জানা গেছে।

অভিযানটি পরিচালনা করেন কচুয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল হাই। তার নেতৃত্বে শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমান, ওসি তদন্ত রফিকুল ইসলাম, এসআই মোহাম্মদ আলামিন, মনিরুল হক, আরিফ হোসাইন, এএসআই সাদ্দাম হোসেন, আমির হোসেনসহ পুলিশ সদস্যদের একটি টিম অংশ নেয়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান, (ক্রাইম এন্ড অপস) সাংবাদিকদের ব্রিফিং করেন।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories