আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ শনিবার ● ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ ● ৬ই জুন, ২০২৬ ● ২০শে জিলহজ্জ, ১৪৪৭ ● সকাল ৯:৩৮
সর্বশেষঃ

শাহরাস্তি উপজেলায় ১০ ডিসেম্বর থেকে অর্থনৈতিক শুমারী শুরু

ছবিঃ মোঃ শাহ আলম ভূইয়া

মোঃ শাহ আলম ভূঁইয়াঃ

পরিকল্পনা মন্ত্রণালয় অধীন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ( বিবিএস) কতৃক পরিচালিত অর্থনৈতিক শুমারী -২০২৪, প্রকল্পের মূল শুমারীর তথ্য সংগ্রহ কার্যক্রম এর অংশ হিসেবে শাহরাস্তি উপজেলার বিভিন্ন মৌজা/ মহল্লায় প্রশিক্ষণ প্রাপ্ত গণনাকারীগণ অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন সকল খানা, সকল প্রাতিষ্ঠানিক কৃষি খামার ও সকল প্রতিষ্ঠান ( সরকারি বেসরকারি সকল অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক বীমা, এনজিও সকল সামাজিক / পেশাজীবি সংগঠন দোকানপাট ও অন্যান ব্যবসা প্রতিষ্ঠান) এর তথ্য সংগ্রহ ১০ ডিসেম্বর থেকে আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত শুমারী গণনা কাজ চলবে।

উপজেলার ১০ টি ইউনিয়ন ও একটি পৌরসভাকে ৩ টি জোনে বিভক্ত করা হয়েছে। জোন-১, টামটা উত্তর, টামটা দক্ষিণ ও মেহার উওর, মেহার দক্ষিণ জোনাল অফিসার এমরান হোসেন। জোন-২, শাহরাস্তি পৌরসভা, সূচীপাড়া উওর ও সূচীপাড়া দক্ষিণ ইউনিয়ন। জোন-৩, রায়শ্রী উওর, রায়শ্রী দক্ষিণ, চিতোষী পূর্ব ও চিতোষী পশ্চিম জোনাল অফিসার আবু বকর ছিদ্দিক। উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ নুরুল আমিন জানান, ১০ ডিসেম্বর থেকে শুরু হওয়া অর্থনৈতিক শুমারী কাজে ১শত ৭ জন গণনাকারী ও ১৯ জন সুপারভাইজার মাঠে কাজ করবেন। উপজেলা পরিসংখ্যান অফিস শাহরাস্তি পক্ষ থেকে গণনাকারীদের সঠিক তথ্য প্রদান করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories