আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ রবিবার ● ৫ই আশ্বিন, ১৪৩৩ ● ২০শে সেপ্টেম্বর, ২০২৬ ● ৮ই রবিউস-সানি, ১৪৪৮ ● রাত ২:০০
সর্বশেষঃ

শাহরাস্তিতে ১ কেজি গাঁজাসহ ইউছুফ হোসেন লিটন নামে এক মাদক কারবারি গ্রেফতার

চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশ বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১ (এক) কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

সোমবার (২৭ জুলাই ২০২৬) শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান-এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোহাম্মদ আল আমিন ভুইয়া, এএসআই (নিঃ) শহীদুল্লাহ এবং সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস পুলিশ দল মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে।

অভিযানকালে শাহরাস্তি থানাধীন চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী এলাকার ৪ নম্বর ওয়ার্ডে মিন্টু ব্রিক ফিল্ডের সামনে পাকা সড়কের ওপর থেকে ইউছুফ হোসেন লিটন (৩৫)-কে গ্রেফতার করা হয়। তিনি নোয়াখালীর চাঁটখিল উপজেলার বাইশা সিন্ধুর (মনগাজী বেপারী বাড়ি) এলাকার বাসিন্দা। গ্রেফতারের সময় তার নিজ হেফাজত থেকে ১ (এক) কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় এফআইআর নং-৪৮, তারিখ: ২৭ জুলাই ২০২৬, জিআর নং-২৪১, সময়: রাত ৮টা ১০ মিনিট-এ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারা অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories