আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ রবিবার ● ৫ই আশ্বিন, ১৪৩৩ ● ২০শে সেপ্টেম্বর, ২০২৬ ● ৮ই রবিউস-সানি, ১৪৪৮ ● রাত ১:৪৮
সর্বশেষঃ

শাহরাস্তিতে ১৩৩ পিস ইয়াবাসহ রহমত উল্ল্যাহ রুবেন নামে এক মাদক কারবারি গ্রেপ্তার

 

চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ১৩৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান-এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) আল আমিন ভূঁইয়া, এএসআই (নিঃ) শহীদুল্লাহ এবং সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম ২৭ জুলাই ২০২৬ তারিখে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে।

অভিযানকালে শাহরাস্তি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব উপলতা দোয়াভাঙ্গা রেলগেট সংলগ্ন মিজানের দোকানের সামনে পাকা রাস্তা থেকে রহমত উল্ল্যাহ রুবেল (৩০)-কে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১৩৩ (একশত তেত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত রহমত উল্ল্যাহ রুবেলের পিতা মোস্তফা কামাল, মাতা হাজেরা বেগম। তার বাড়ি পশ্চিম উপলতা (রাধার বাড়ি), ৫ নম্বর ওয়ার্ড, শাহরাস্তি থানা, চাঁদপুর জেলায়।

এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় এফআইআর নং-৪৯, তারিখ ২৮ জুলাই ২০২৬, জি.আর. নং-২৪২ মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে।

পরে গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories