আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ শুক্রবার ● ৩ আশ্বিন, ১৪৩৩ ● ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ● ৭ই রবিউস-সানি, ১৪৪৮ ● সন্ধ্যা ৬:৩০
সর্বশেষঃ

শাহরাস্তিতে প্রথম স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার

চাঁদপুরের শাহরাস্তিতে প্রথম স্ত্রীর দায়ের করা মামলায় মোঃ মোশারফ হোসেন সুজন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।

রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের দিকনির্দেশনায় এএসআই (নিঃ) মোঃ মনিরুল হক ও এএসআই (নিঃ) মোঃ বাবুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সিআর-৩৫৩/২৬ (শাহরাস্তি) মামলার পরোয়ানাভুক্ত আসামি মোঃ মোশারফ হোসেন সুজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোশারফ হোসেন সুজন শাহরাস্তি পৌরসভার ৬নং ওয়ার্ডের কাজীরকাপ (গাইন বাড়ী) এলাকার মোঃ ওমর আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, তার প্রথম স্ত্রী কহিনুর আক্তারের দায়ের করা মামলায় আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে মোশারফ হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোশারফ হোসেনের সঙ্গে কহিনুর আক্তারের বিয়ে হয়। তাদের একজন কন্যা ও দুইজন ছেলে সন্তানসহ মোট তিনজন সন্তান রয়েছে এবং কহিনুর আক্তার বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে। পরবর্তীতে মোশারফ হোসেন শাহরাস্তি উপজেলার রঘুরামপুর গ্রামের মরিয়ম আক্তারকে দ্বিতীয় বিয়ে করেন বলে স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে।

দ্বিতীয় বিয়ের পর থেকে মোশারফ হোসেন তার প্রথম স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ করেছেন কহিনুর আক্তার। এ অবস্থায় তিনি আদালতের দ্বারস্থ হয়ে স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন বলে জানা গেছে।

তবে এসব অভিযোগের বিষয়ে গ্রেফতারকৃত মোশারফ হোসেন সুজনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories