আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ শুক্রবার ● ৩ আশ্বিন, ১৪৩৩ ● ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ● ৭ই রবিউস-সানি, ১৪৪৮ ● সন্ধ্যা ৬:৩০
সর্বশেষঃ

শাহরাস্তিতে ৫ পিস ইয়াবাসহ রাসেল হোসেন নামে এক যুবক গ্রেফতার

চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রাসেল হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) শাহরাস্তি থানাধীন রায়শ্রী উত্তর ইউনিয়নের বোগড়া এলাকায় বোগড়া জামে মসজিদের সামনে কাঁচা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) শেখ রায়হানুল ইসলাম ও এএসআই (নিঃ) আল আমিন সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে বোগড়া জামে মসজিদের সামনে কাঁচা রাস্তার ওপর সন্দেহভাজন মোঃ রাসেল হোসেনকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত রাসেল হোসেন বোগড়া (তালুকদার বাড়ী), ৫নং ওয়ার্ড, রায়শ্রী উত্তর ইউনিয়নের বাসিন্দা। তার পিতার নাম ইসরাফিল এবং মাতার নাম নুর জাহান।

এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় এফআইআর নং-১৪, তারিখ ১০ সেপ্টেম্বর ২০২৬ এবং জিআর নং-২৯৭ দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories