আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ রবিবার ● ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ ● ৭ই জুন, ২০২৬ ● ২১শে জিলহজ্জ, ১৪৪৭ ● রাত ১১:৫৭
সর্বশেষঃ

শাহরাস্তিতে ইটভাটা মালিকদের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

ছবিঃ মোঃ শাহ আলম ভূঁইয়া

বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির শাহরাস্তি উপজেলা শাখার উদ্যোগে আজ বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয়ের সামনে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় উপদেষ্টা, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির শাহরাস্তি উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব ফারুক হোসেন মিয়াজি। মিছিলে শাহরাস্তি উপজেলার বিভিন্ন ইটভাটা মালিক, শ্রমিক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা অংশ নেন।

স্মারকলিপির প্রধান দাবিসমূহ:
১. জিগজাগ ইটভাটার লাইসেন্স ও ছাড়পত্র পাওয়ার ক্ষেত্রে প্রশাসনিক জটিলতা নিরসন।
২. ইটভাটাকে শিল্প হিসেবে ঘোষণা করা।
৩. জিগজাগ ইটভাটার বিরুদ্ধে হয়রানি বন্ধ করা ও মোবাইল কোর্ট পরিচালনা না করা।
৪. ইটভাটা বন্ধ করতে হলে ক্ষতিপূরণ প্রদান করা।
৫. পরিবেশগত ছাড়পত্রসহ অন্যান্য লাইসেন্স সহজ করার জন্য নীতিমালা প্রণয়ন।
৬. ডিসির প্রত্যয়নপত্রের বাধ্যবাধকতা বাতিল করা।
৭. দীর্ঘমেয়াদী নীতিমালা প্রণয়ন করে ইটভাটা পরিচালনার নিশ্চয়তা প্রদান।

বক্তারা বিক্ষোভ মিছিলে বলেন, ইটভাটা বন্ধ হলে প্রায় ৫০ লাখ শ্রমিক বেকার হয়ে পড়বে, যা দেশের অর্থনীতির ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে। একই সঙ্গে ব্যাংক লোন অনাদায়ী থেকে যাবে এবং রাজস্ব আয় কমে যাবে। তারা অভিযোগ করেন, বৈধ জিগজাগ ইটভাটাগুলো বন্ধের উদ্যোগ নেয়া হলেও পরিবেশ দূষণের মূল উৎস—যানবাহনের ধোঁয়া ও জৈব পদার্থ পোড়ানোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

বক্তারা আরও জানান, তাদের দাবি মানা না হলে আগামী ১১ মার্চ প্রত্যেক জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও পরিবেশ উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। এছাড়া ঈদের পরে ঢাকায় মহাসমাবেশ ও প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা করা হবে বলে ঘোষণা দেন তারা।

স্মারকলিপি গ্রহণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিগার সুলতানা জানান, সরকারের গৃহীত নীতিমালা ও পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী সকল দাবি যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ইটভাটা মালিক সমিতির নেতৃবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকবৃন্দ।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories