শাহরাস্তি উপজেলা জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত
মোঃ শাহ আলম ভূঁইয়াঃ
শাহরাস্তি উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে দিনব্যাপী বাছাইকৃত কর্মীদের নিয়ে শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়।
জামায়াতের শাহরাস্তি উপজেলা আমীর মোঃ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী শিক্ষাশিবিরের সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা মাঈন উদ্দিন।
শনিবার ৮ ই মার্চ সকালে চাঁদপুর জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মীর হোসেন পবিত্র কুরআন থেকে দারস পেশ করার মাধ্যমে উক্ত অনুষ্ঠানে সূচনা করেন।
প্রধান অতিথি জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল কর্মীদের আত্মগঠন,কর্মী গঠন ও মান উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
বিশেষ মেহমান হিসেবে আসহাবে রাসুলের ত্যাগ ও কোরবানি বিষয়ে আলোচনা করেন কুমিল্লা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ কামরুজ্জামান সোহেল।
বিশেষ অতিথি হিসেবে আনুগত্য,পরামর্শ ও এহতেসাব বিষয়ে আলোচনা করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল হোসাইন।
রিপোর্ট সংরক্ষণ ও সিলেবাস সংক্রান্ত আলোচনা করেন মোঃ মোস্তফা কামাল,আমীর,শাহরাস্তি উপজেলা।
বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মীদেরকে কোরআন ও হাদিসের জ্ঞানের দিক থেকে অনেক দক্ষ এবং বিচক্ষণ হতে হবে। সবাই সমাজে গরিব দুঃখীর মাঝে নিজেদেরকে বিলিয়ে দিতে হবে। সততার সর্বোচ্চ পরিচয় দিতে হবে। আমলি জিন্দেগী গঠনের জন্য বিশেষ গুরুত্ব দিতে হবে।