আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ রবিবার ● ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ ● ৩১শে মে, ২০২৬ ● ১৩ই জিলহজ্জ, ১৪৪৭ ● রাত ২:৪৭
সর্বশেষঃ

শাহরাস্তিতে সাগরিকা এক্সপ্রেসের নিচে মানসিক ভারসাম্যহীন যুবকের করুণ মৃত্যু

শাহরাস্তিতে চাঁদপুর-লাকসাম রেল সড়কের দোয়াভাঙ্গা রেল গেইট সংলগ্ন এলাকায় সাগরিকা এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে বাবুল হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি শনিবার (২২ মার্চ ২০২৫) বেলা ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে বাবুল হোসেন ট্রেনের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত বাবুল হোসেন মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে। তিনি দোয়াভাঙ্গা এলাকার নূরুল ইসলামের ছেলে। তার মৃত্যু সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে শত শত নারী-পুরুষ ঘটনাস্থলে ভিড় জমায়।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories