আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ শনিবার ● ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ ● ৬ই জুন, ২০২৬ ● ২০শে জিলহজ্জ, ১৪৪৭ ● সকাল ৮:২২
সর্বশেষঃ

শ্রমিক প্রতিনিধি হিসেবে গেজেটভুক্ত হলেন জননেতা মাওলানা মাঈন উদ্দিন

বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক ১২ মার্চ ২০২৫ প্রকাশিত গেজেটের মাধ্যমে জাতীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুমিল্লা মহানগর শাখার দপ্তর সম্পাদক মাওলানা মাঈন উদ্দিনকে শ্রমিক প্রতিনিধি হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনীত করা হয়েছে।

গেজেট সূত্রে জানা যায়, শ্রম আদালত, কুমিল্লায় শ্রমিক প্রতিনিধি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে তাঁকে। তার স্থায়ী ঠিকানা চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার নিজমেহার, ওয়ার্ড নং-০৮।

মাওলানা মাঈন উদ্দিন দীর্ঘদিন ধরে শ্রমিকদের অধিকার ও কল্যাণে কাজ করে আসছেন। তাঁর এই মনোনয়নকে শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ স্বাগত জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেছেন, এই দায়িত্ব পালনের মাধ্যমে মাঈন উদ্দিন শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে কার্যকর ভূমিকা রাখবেন।

শ্রমিক সমাজের প্রতিনিধিত্ব করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন মাঈন উদ্দিন নিজেও। তিনি বলেন, “এই মনোনয়ন শুধু আমার একার গর্ব নয়, এটি কুমিল্লা অঞ্চলের সকল শ্রমজীবী মানুষের একটি প্রাপ্তি।”

উল্লেখ্য, জাতীয় শ্রমিক কল্যাণ ফেডারেশন দীর্ঘদিন ধরে দেশের শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় সকি ভূমিকা রেখে আসছে।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories