আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ রবিবার ● ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ ● ৩১শে মে, ২০২৬ ● ১৩ই জিলহজ্জ, ১৪৪৭ ● রাত ১২:০৮
সর্বশেষঃ

শাহরাস্তিতে প্রণোদনা কর্মসূচিতে ১৩০০ কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার

“কৃষিই সমৃদ্ধি”-এই প্রতিপাদ্যে ২০২৪-২৫ অর্থবছরের খরিপ-২ মৌসুমে শাহরাস্তি উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের ১ হাজার ৩শ’ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মিলনায়তনে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিগার সুলতানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আয়শা আক্তার।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল্লাহ আল সাদাফ, উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নিবাস চন্দ্র দাশ, সাবেক উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র দাস, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইউনুছ পাটোয়ারী, বলরাম দাস, মুকবুল হোসেন ও মো. শাফয়েত হোসেন প্রমুখ।

কৃষি কর্মকর্তা আয়শা আক্তার জানান, কৃষিবান্ধব বর্তমান সরকার দেশের কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল (উফশী) আউশ ধানের বীজ ও সার বিতরণ করছে। এ বছর শাহরাস্তিতে ১৩০০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে দেওয়া হয়েছে।

এই কর্মসূচির আওতায় মোট ৬.৫ মেট্রিক টন ধান বীজ, ১৩ মেট্রিক টন ডিএপি সার এবং ১৩ মেট্রিক টন এমওপি সার বিতরণ করা হয়। সরকারের এই প্রণোদনা কর্মসূচির জন্য মোট বরাদ্দ ছিল ৯ লাখ ৭৮ হাজার ২৫০ টাকা।

উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে আশা করা হচ্ছে, এ সহায়তা কৃষকদের উৎপাদন বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে এবং সামগ্রিকভাবে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories