আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ মঙ্গলবার ● ২০শে শ্রাবণ, ১৪৩৩ ● ৪ঠা আগস্ট, ২০২৬ ● ২১শে সফর, ১৪৪৮ ● সকাল ৮:৫৯
সর্বশেষঃ

শাহরাস্তিতে মোবাইল কোর্ট অভিযান: কৃষিজমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

শাহরাস্তি (চাঁদপুর) থেকে:
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় এবং শাহরাস্তি থানার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় আজ ৫ মে ২০২৫ খ্রিস্টাব্দে শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের সালেঙ্গা এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

অভিযানে দেখা যায়, ওই এলাকার এক ব্যক্তি কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করছেন। ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে প্রমাণিত অপরাধের ভিত্তিতে তাকে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, “অবৈধভাবে কৃষিজমির মাটি উত্তোলন পরিবেশ ও কৃষি উভয়ের জন্যই মারাত্মক ক্ষতিকর। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।”

তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় সকলকে সচেতন হতে হবে এবং সরকারি বিধিনিষেধ মেনে চলতে হবে।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories