চাঁদপুর মিনি ক্রিকেট প্রিমিয়ার লিগে শাহারাস্তির একাদশ।
চাঁদপুর জেলাব্যাপী ক্রিকেটপ্রেমীদের জন্য শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত চাঁদপুর মিনি ক্রিকেট প্রিমিয়ার লিগ (CMCPL) ২০২৫। এ প্রতিযোগিতা ইতিমধ্যেই জেলার ক্রীড়াঙ্গনে একটি সম্মানজনক অবস্থান তৈরি করেছে। প্রতি বছরের ন্যায় এবারও প্রতিটি উপজেলার তরুণ ক্রিকেটাররা নিজ নিজ দল নিয়ে অংশ নিচ্ছে মাঠের লড়াইয়ে।
এইবারের আসরের ভেন্যু ফরিদগঞ্জ মাঠ। আর এই মাঠেই শাহরাস্তি দল অংশ নিচ্ছে গর্বিত প্রতিনিধিত্ব নিয়ে। দলের খেলোয়াড়রা ইতোমধ্যে কঠোর অনুশীলনে ব্যস্ত, লক্ষ্য একটাই – সম্মান নিয়ে ঘরে ফেরা।
দলের ম্যানেজমেন্ট থেকে শুরু করে খেলোয়াড়দের মধ্যে চলছে চরম প্রস্তুতি। শাহরাস্তির সমর্থকদের মাঝে ইতোমধ্যেই উন্মাদনা বিরাজ করছে। প্রত্যাশা – শাহরাস্তি দল এবার নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে মাঠে।