জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন মাওলানা এটিএম মা’ছুম
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার পবিত্র হজ্জ পালনের উদ্দেশ্যে সস্ত্রীক সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করেছেন। তিনি ৭ মে (মঙ্গলবার) দুপুর পৌনে ১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশ ত্যাগ করেন।
হজ্জ পালন শেষে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আগামী ১১ জুন সকালে দেশে ফেরার কথা রয়েছে, ইনশাআল্লাহ।
এ সময়ে সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন।
দলীয় সূত্র জানিয়েছে, অধ্যাপক পরওয়ারের অনুপস্থিতিতে সাংগঠনিক কার্যক্রম যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয়, সে লক্ষ্যে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।