আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ শনিবার ● ৪ঠা আশ্বিন, ১৪৩৩ ● ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ ● ৮ই রবিউস-সানি, ১৪৪৮ ● রাত ১১:১৯
সর্বশেষঃ

আদালতের নির্দেশে সূচীপাড়া উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামালের লাশ উত্তোলন

নিজস্ব প্রতিনিধি :

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদারের মরদেহ আজ মঙ্গলবার আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হয়েছে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট সন্ধ্যায় একদল দুর্বৃত্ত তাকে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরদিন সকালে তার মরদেহ স্থানীয় একটি পুকুরে ভেসে থাকতে দেখা যায়। ঘটনার পর নিহতের স্ত্রী শাহরাস্তি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্তের স্বার্থে ও মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে আদালতের নির্দেশে আজ সকালে মরদেহ উত্তোলন করা হয়। উত্তোলন কার্যক্রমে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, শাহরাস্তি থানার পুলিশ, সিভিল সার্জনের প্রতিনিধি ও সংশ্লিষ্ট চিকিৎসকবৃন্দ। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহতের পরিবারের সদস্যরা জানান, তারা দীর্ঘদিন ধরে এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করে আসছেন। তাদের আশা, ময়নাতদন্ত প্রতিবেদন তদন্তে অগ্রগতি আনবে এবং প্রকৃত দোষীরা দ্রুত আইনের আওতায় আসবে।

ঘটনার পর থেকে এলাকায় চরম শোক ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাধারণ জনগণ দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানিয়েছেন।

শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, আদালতের নির্দেশ অনুযায়ী মরদেহ উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories