আন-নূর ইসলামি পাঠাগার ও সমাজকল্যান পরিষদের উদ্যেগে বৃক্ষরোপন প্রকল্পের উদ্বোধন।
আব্দুর রহমান আরজু :
আসুন পরিবেশের ভারসাম্য রাখতে বেশি করে গাছ লাগাই এই স্লোগানকে সামনে রেখে শাহরাস্তি পৌরসভা ১১ নং ওয়ার্ড সাহেব বাজার আন- নূর ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে ১০ জুলাই বৃহস্পতিবার বিকেলে তিন ধাপে শতাধিক গাছের চারা বিতরণ ও রোপন কার্যক্রম উদ্বোধন করা হয়।
আন-নূর ইসলামি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের সেক্রটারী আবদুর রহমান আর্রজু র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঠাগারের উপদেষ্টা সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়।
আব্দুর রহমান আরজু বলেন বৈশ্বিক জলবায়ু সঠিক রাখতে এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে বৃক্ষ রোপন বিকল্প নেই। আমাদের বৃক্ষ রোপনের প্রতি যেমন যত্নশীল হতে হবে তেমনি ইহারপরিচর্যায় ও সঠিক ভুমিকা রাখতে হবে
মো: জাহাঙ্গীর আলম হৃদয় তার বক্তব্যে বলেন পরিবেশের ভারসাম্য রক্ষার্থে সবাইকে বেশি করে গাছ লাগাতে হবে, একটি গাছ কাটার আগে দশটি গাছ লাগাতে হবে, মাদকমুক্ত, বাল্যবিবাহ, যৌতুক মুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, শিক্ষার পাশাপাশি ভালো কাজ করার আহ্বান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন আন নূর ইসলামী
পাঠাগারের সহকারী সেক্রেটারী মারুফ মজুমদার, সহকারী অফিস সম্পদক রায়হান হোসেন, আরো উপস্থিত ছিলেন আন-নূর ইসলামী পাঠাগার ও সমাজ কল্যান পরিষদের পরিচালনা কমিটির সদস্য শাফায়ত ,হৃদয়, শান্ত প্রমূখ।