আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ রবিবার ● ৫ই আশ্বিন, ১৪৩৩ ● ২০শে সেপ্টেম্বর, ২০২৬ ● ৮ই রবিউস-সানি, ১৪৪৮ ● রাত ১২:১৩
সর্বশেষঃ

শাহরাস্তির আন-নূর ইসলামি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে নৈশপ্রহরী ও ভবঘুরেদের মাঝে শীতবস্ত্র বিতরণ

বিশেষ প্রতিনিধি :

শীতের তীব্রতা বাড়ায় মানবিক সেবার অংশ হিসেবে শাহরাস্তির আন-নূর ইসলামি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদ নৈশপ্রহরী ও ভবঘুরে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। বৃহস্পতিবার গভীর রাতে ঠাকুরবাজার, কালিবাড়ি এবং সাহেববাজার এলাকায় ঘুরে ঘুরে কম্বলসহ শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আন-নূর ইসলামি পাঠাগারের সদস্য আব্দুর রহমান আরজু, শাহরাস্তি পৌরসভা শিবিরের সভাপতি আক্তার হোসেন শিহাব, সেক্রেটারি শাহেদ আলী তাহমীদ, শাহরাস্তি উত্তর শিবিরের সভাপতি সাইফুল ইসলাম, সেক্রেটারি আল আমিন, যুব নেতা বেলায়েতসহ সংগঠনের আরও অনেকে।

আয়োজকরা জানান, শীতের কারণে রাতজাগা নৈশপ্রহরী ও ভবঘুরে মানুষের কষ্ট বেড়ে যায়। তাই তাদের পাশে দাঁড়ানো এবং স্বস্তি দিতে এই উদ্যোগ নেয়া হয়েছে। শীতবস্ত্র পেয়ে তারা সন্তুষ্টি এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শীত মৌসুমে এ ধরনের মানবিক কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories