আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ মঙ্গলবার ● ২০শে শ্রাবণ, ১৪৩৩ ● ৪ঠা আগস্ট, ২০২৬ ● ২১শে সফর, ১৪৪৮ ● দুপুর ১২:৩৩
সর্বশেষঃ

আয়নাতলীতে অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন: নির্বাচিত ৪ জন

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার আয়নাতলী ফরিদউদ্দিন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সদস্য নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে মোট ভোটার ছিলেন ৪৩৯ জন। এর মধ্যে ২৯২ জন ভোট প্রদান করেন, যা মোট ভোটারের প্রায় ৬৬.৫%। কাস্ট হওয়া ভোটের মধ্যে ১৬টি বাতিল হয়, যা মোট প্রদত্ত ভোটের প্রায় ৫.৫%। ফলে ২৭৬টি ভোট বৈধ, যা মোট ভোটের ৯৪.৫%।

অভিভাবক সদস্য পদে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সর্বাধিক ভোট পাওয়া ৪ জন সদস্য নির্বাচিত হয়েছেন।

প্রার্থীদের প্রাপ্ত ভোট নিম্নরূপ:

ফিরোজ আহম্মেদ – ২৪৪ ভোট

ফরিদ আহম্মেদ – ২৩৭ ভোট

মোঃ হাবিবুর রহমান – ২৩৫ ভোট

মোঃ সামছুল ইসলাম – ১৯০ ভোট

মোঃ মাকবুল হোছাইন – ৯৩ ভোট

মোঃ শামীম আহছান সিদ্দিকী – ৬৩ ভোট

নির্বাচন চলাকালে সার্বিক পরিবেশ ছিল শান্তিপূর্ণ। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সংশ্লিষ্টরা জানান, ভোটগ্রহণ ও গণনা প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

ফলাফল ঘোষণার পর নির্বাচিত প্রার্থী ও তাঁদের সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা যায়।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories