আলোর দিশারী হিলফুল ফুযুল-এর ২০২৫-২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
আবুল কাশেম:
মনোহরগঞ্জ ও শাহরাস্তির যৌথ উদ্যোগে পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন “আলোর দিশারী হিলফুল ফুযুল”-এর ২০২৫-২০২৬ সেশনের জন্য ১৮ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
সম্প্রতি এক মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। সংগঠনের দায়িত্বপ্রাপ্তরা আশা প্রকাশ করেন, নতুন এই কমিটির নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে এবং সামাজিক, মানবিক ও শিক্ষামূলক উদ্যোগগুলো বাস্তবায়নে গতি আসবে।
নবগঠিত কমিটিতে যাঁরা দায়িত্ব পেয়েছেন:
সভাপতি: আবদুল কাদের নোমান
সহসভাপতি: মাষ্টার শাহআলম
সহসভাপতি: রবিউল আলম রুবেল
সহসভাপতি: মিরাজ হোসেন
সেক্রেটারি: আবুল কাসেম
সহকারী সেক্রেটারি: মোজাম্মেল হোসেন মিয়াজি
সহকারী সেক্রেটারি: হাফেজ মাকসুদ আলম
সাংগঠনিক সম্পাদক: মোজাম্মেল হক
সহকারী সাংগঠনিক সম্পাদক: আবদুল জলিল
অর্থ সম্পাদক: হাসান আহমেদ
সহকারী অর্থ সম্পাদক: শাহাদাত হোসেন দিপু
শিক্ষা বিষয়ক সম্পাদক: শাখাওয়াত হোসেন মানিক
সহকারী শিক্ষা সম্পাদক: দেলোয়ার হোসেন সাইদি
সমাজসেবা সম্পাদক: আবু তালেব মিয়াজি
সহকারী সমাজসেবা সম্পাদক: আল আমিন মিয়াজি
প্রচার সম্পাদক: আল আমিন হোসেন (তাসরিফ)
সহকারী প্রচার সম্পাদক: জাকারিয়া রিফাত
সাংস্কৃতিক সম্পাদক: আব্দুল্লাহ আল নোমান
সহকারী সাংস্কৃতিক সম্পাদক: আল আমিন হোসেন (নয়ন)
কমিটি গঠনের পর সভাপতি ও সেক্রেটারি বলেন, “এই সংগঠনের মূল লক্ষ্য সমাজে আলোর দিশা দেখানো, অসহায়দের পাশে দাঁড়ানো এবং যুবসমাজকে ইতিবাচক কাজে সম্পৃক্ত করা। আমরা দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই।”
তারা আরও বলেন, “এই সংগঠন কেবল একটি সংগঠন নয়—এটি এক ঝাঁক আলোকবর্তিকা তরুণের স্বপ্ন ও দায়বদ্ধতার প্রতীক।”
সংগঠনের নবনির্বাচিত সদস্যদের জন্য দোয়া কামনা করেছেন স্থানীয় সমাজকর্মী ও শিক্ষাবিদগণ। সবাই আশাবাদী, নতুন নেতৃত্বে “আলোর দিশারী হিলফুল ফুযুল” আরও কার্যকর, মানবিক এবং ফলপ্রসূ ভূমিকা রাখতে সক্ষম হবে।