চিতোষী পোস্ট অফিসের কর্মকর্তা মোবারক হোসেন আর নেই
আক্তার হোসেন শিহাব :
চিতোষী পোস্ট অফিসের দীর্ঘদিনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কেশতলা গ্রামের বাসিন্দা জনাব মোবারক হোসেন (সাবেক পোস্ট অফিস সহকারী, মনোহরগঞ্জ উপজেলা) আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৬০ থেকে ৬৫ বছর।
মরহুম মোবারক হোসেন দীর্ঘদিন ডাক বিভাগে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনের একটি বড় সময় তিনি চিতোষী পোস্ট অফিসে অতিরিক্ত দায়িত্ব পালন করেন। কর্মস্থলে তিনি সততা, বিশ্বস্ততা ও বিনয়ী ব্যবহারের জন্য সহকর্মী ও সেবাপ্রত্যাশীদের কাছে ছিলেন অত্যন্ত প্রিয় ও সম্মানিত।
বহু বছর চিতোষী অঞ্চলের ডাক সেবা পরিচালনায় তাঁর অবদান ছিল অনস্বীকার্য। তাঁর পেশাগত দক্ষতা ও আন্তরিকতায় ডাক সেবা গ্রহণকারী অসংখ্য মানুষ উপকৃত হয়েছেন।
তিনি মৃত্যুকালে স্ত্রী, ছেলে, মেয়ে সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন ছাড়াও সহকর্মী, এলাকাবাসী এবং সেবাগ্রহীতাদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের নামাজে জানাজা ও দাফনের সময়সূচি পারিবারিকভাবে পরে জানানো হবে।