আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ মঙ্গলবার ● ৭ই আশ্বিন, ১৪৩৩ ● ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ● ১০ই রবিউস-সানি, ১৪৪৮ ● রাত ১২:১৬
সর্বশেষঃ

দারুল কারিম আল ইসলামিয়া মাদ্রাসার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

শাহরাস্তির প্রাণকেন্দ্র দোয়াভাঙ্গায় অবস্থিত দারুল কারিম আল ইসলামিয়া মাদ্রাসার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ জুলাই) সকাল দশটায় মাদ্রাসা প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অভিভাবক সমাবেশে দারুল কারিম আল ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণকারী অভিভাবকগণ খোলামেলা মতামত, পরামর্শ ও মূল্যবান প্রস্তাবনা তুলে ধরেন। অনেকে সন্তুষ্টি প্রকাশ করে মাদ্রাসার সার্বিক উন্নয়নে সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

এছাড়াও মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও পরিচালনা কমিটির দায়িত্বশীলরা বক্তব্য রাখেন। তাঁরা শিক্ষার্থীদের আদর্শ ও আত্মমর্যাদাসম্পন্ন মুসলমান হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং অভিভাবকদের নিয়মিত যোগাযোগ ও সচেতন দৃষ্টির প্রতি বিশেষভাবে আহ্বান জানান।

পরে জুলাই বিপ্লবে নিহতের আত্মার মাগফেরাত এবং দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহ’র শান্তি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রতিষ্ঠান প্রদান হাফেজ মাওলানা সাব্বির আহমেদ ওসমানী।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories