দারুল কারীম আল ইসলামিয়া মাদ্রাসার প্রথম সেমিস্টারের ফলাফল প্রকাশ
শাহরাস্তির দোয়াভাঙ্গায় অবস্থিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল কারীম আল ইসলামিয়া মাদ্রাসার প্রথম সেমিস্টারের ফলাফল প্রকাশ করা হয়েছে।
রবিবার দোয়া অনুষ্ঠানের মাধ্যমে এই ফলাফল প্রকাশ করা হয়। মাদ্রাসার নিজস্ব অডিটোরিয়ামে সকল শ্রেণীর ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের উপস্থিতিতে ফলাফল প্রকাশ করা হয়।
এছাড়াও অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের কয়েকজন অভিভাবক উপস্থিত ছিলেন।ফলাফল পেয়ে ছাত্রছাত্রীদের মাঝে আনন্দ দেখা যায় এবং নতুন করে আগামী দিনে আরো ভালো করার প্রত্যাশা জেগে উঠে।
দারুল কারীম আল ইসলামীয়া মাদ্রাসা যোগ শ্রেষ্ঠ আলেম তৈরির জন্য আপ্রান চেষ্টা করে যাচ্ছে।শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ও সঠিক পাঠদানের মাধ্যমে প্রতিষ্ঠানটি আগামী দিনে শাহরাস্তি উপজেলায় একটি সেরা প্রতিষ্ঠা হিসেবে আত্মপ্রকাশ করবে বলে আশা ব্যক্ত করা হয়।
প্রতিষ্ঠান প্রধান মাওলানা সাব্বির আহমেদ ওসমানী এর সার্বিক তত্ত্বাবধান ও কঠোর নজরদারীতা মধ্যে সিসিটিভির মনিটরিং এর মাধ্যমে প্রতিষ্ঠানের কার্যক্রম চলছে।তিনি সকলের কাছে প্রতিষ্ঠানের জন্য সহযোগিতা কামনা করেন।
পরিশেষে ছাত্র-ছাত্রীদের মাঝে ফলাফল কার্ড প্রদান করা হয়।