পবিত্র মাহে রমজান উপলক্ষে শাহারাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়ন অন্তর্গত রায়েরবাগ গ্রামের শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে
২৮/২/২০২৫ শুক্রবার রায়েরবাগ যুবসমাজ সংগঠন এর পক্ষ থেকে এই আয়োজন করা হয়। রায়েরবাগ গ্রামের দেশে অবস্থানরত এবং প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের আর্থিক সহায়তার মাধ্যমে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে, তারই ধারাবাহিকতায় আসন্ন মাহে রমজানকে সামনে রেখে গ্রামের প্রায় শতাধিক পরিবারের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার সামগ্রী মধ্যে ছিল খেজুর,ছোলা,ডাল,চিনি,মুড়ি,তৈল,ট্যাং,সেমাই,আলু,পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় পণ্য।
রায়েরবাগ যুবসমাজ সংগঠনের এক ঝাঁক তরুণ স্বেচ্ছাসেবীদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সুশৃংখলভাবে অসহায়, অস্বচ্ছল নারী, পুরুষ ,ও বৃদ্ধের মাঝে ইফতার বিতরণ সম্পন্ন হয়।
বিতরণ কার্যক্রমের শুরুতে সংক্ষিপ্ত বক্তব্যে ও মুনাজাত পরিচালনা করেন অত্র সংগঠনের কেশিয়ার মোহাইমিনুল ইহসান তানভীর,মুনাজাতে তিনি মহান রবের কাছে মাগফেরাত ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করেন, বিশেষ করে প্রবাসে এবং দেশে যারা আর্থিক সহযোগিতা করেছে ও তাদের সংগঠনের উন্নতি জন্য আল্লাহ নিকট দোয়া করেন।
এতে সমাজের গন্য মান্য মানুষ ও উপস্থিত ছিলেন
আল্লাহ পাক সংগঠনের সাথে সম্পৃক্ত সকলকে কবুল করুন।