আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ সোমবার ● ৬ই আশ্বিন, ১৪৩৩ ● ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ● ৯ই রবিউস-সানি, ১৪৪৮ ● রাত ১:১২
সর্বশেষঃ

মাথাগোঁজার ঠাই পেয়ে আনন্দ অশ্রুতে সিক্ত জেবুন নেছা,কৃতজ্ঞ খিলা জাগ্রত যুব সংঘের কাছে

খিলা জাগ্রত যুব সংঘ-এর পক্ষ থেকে গ্রাম খিলা দিঘীর উত্তর পাড়ার বাসিন্দা জনাবা জেবুর নেছা-কে একটি সুন্দর ঘর উপহার দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্ব বোধ করছেন সংঘটি।

এই মহৎ উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করতে যারা অর্থ, শ্রম ও পরামর্শ সহযোগিতা করেছেন, তাদের প্রতি ও আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন সংগঠনটি।

বিশেষভাবে সংগঠনের সম্মানিত পরামর্শদাতা জনাব আলী হোসেন আলম-এর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তার অক্লান্ত পরিশ্রম ও দৃঢ় প্রচেষ্টার ফলেই এই কাজটি সফলভাবে সম্পন্ন হয়েছে।

এছাড়াও সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক জনাব মোঃ ইব্রাহিম খলিল-এর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সংগঠনটি। তার মানবিক দৃষ্টিভঙ্গি ও উদার সহযোগিতার মাধ্যমে সংগঠনটি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড সফলভাবে পরিচালনা করতে পারছে।

সকলের সহযোগিতায় ভবিষ্যতে আরও বড় পরিসরে মানবিক কাজ করার পরিকল্পনা রয়েছে খিলা জাগ্রত যুব সংঘের।

এদিকে ঘরটি পেয়ে অত্যন্ত খুশি জেবুন নেছা।আনন্দে অশ্রু গড়িয়েছে তার।ধন্যবাদ সহ কৃতজ্ঞতা প্রকাশ করে সংগঠনটির সফলতা কামনা করেছেন।আল্লাহর নিকট সংগঠনের সকল সদস্যের মঙ্গলের জন্য মহান রবের নিকট প্রার্থনা করেন।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories