রায়চোঁ বাজারে মানব কল্যাণ ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্পে উপচে পড়া ভিড়
মোঃ সাইফুদ্দীন:
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের রায়চোঁ বাজার সরকারি হাসপিটাল মাঠে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার, ১৩ জুলাই সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলা এই স্বাস্থ্যসেবা কার্যক্রমে প্রায় দুই শতাধিক নারী, পুরুষ ও শিশু বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।
এই ক্যাম্পের আয়োজন করে, মানব কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, ” হাফেজ মাওলানা তানভীর হোসাইন” তার এই মহতি জনসেবামূলক উদ্যোগের মাধ্যমে, অভিজ্ঞ চিকিৎসক দল বিভিন্ন রোগের প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্য পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে সরবরাহ করেন। ক্যাম্পে মেডিসিন, গাইনী, চর্ম, শিশু ও সাধারণ রোগের চিকিৎসা দেওয়া হয়।
ক্যাম্প উদ্বোধন করেন হাফেজ মাওলানা তানভীর হোসাইন। তিনি বলেন, “চিকিৎসা শুধুমাত্র সেবা নয় বরং একটি নাগরিক এবং মানবিক অধিকার”
এক সেবাগ্রহীতা বলেন, “আমাদের গ্রামের মানুষ সাধারণত চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত। আজকে এখানে এসে আমরা খুব সহজে ডাক্তার দেখিয়ে ওষুধও পেয়েছি।”
মানব কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা তানভীর হোসাইন বলেন,“সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের সেবায় কাজ করাই আমাদের লক্ষ্য। এই ফ্রি মেডিকেল ক্যাম্প তারই একটি অংশ। ইনশাআল্লাহ ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।”