রায়শ্রী মানব কল্যাণ সংঘ এর উদ্যোগে অর্ধশত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
মোঃশাহ আলম ভূঁইয়াঃ
আমরা লড়ছি মানব সেবায় এই শ্লোগানে পবিত্র মাহে রমজান উপলক্ষে রায়শ্রী উত্তর ইউনিয়নের একটি সেচ্ছাসেবী সংগঠন রায়শ্রী মানব কল্যাণ সংঘ প্রতি বছরের মতো এবারও অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে। সংঘের উপদেষ্টা ও স্বেচ্ছাসেবীদের সার্বিক সহযোগিতায় অর্ধশত দরিদ্র পরিবারকে এই সহায়তা সংগঠনটির নিজস্ব প্রচেষ্টায় কালেকশন এর মাধ্যমে প্রদান করা হয়।
মানব কল্যাণ সংঘের পক্ষ থেকে বলা হয়, পবিত্র রমজান মাসে সকলের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আমরা রায়শ্রী মানব কল্যাণ সংঘ সবসময় মানবতার সেবায় কাজ করছি এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। আমাদের প্রধান লক্ষ্য সমাজের নিম্ন আয়ের মানুষদের সহায়তা করা। রমজান উপলক্ষে আমরা এই উদ্যোগ নিয়েছি, যাতে অসহায় মানুষও শান্তিতে ইফতার করতে পারেন।”
সংগঠনের পক্ষ থেকে এই আয়োজন সফল করার জন্য সকলকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
ইফতার সামগ্রী গ্রহণ করে সুবিধাভোগীরা সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এক সুবিধাভোগী বৃদ্ধা বলেন, “গতবছর থেকে তারা আমাদের সহযোগিতা করেন। এই ইফতার সামগ্রী পেয়ে আমরা অনেক উপকৃত হলাম। আল্লাহ তাদের ভালো রাখুন।”
ইফতার সামগ্রী বিতরনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এলাকার বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনগণ এবং সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
তারা রায়শ্রী মানব কল্যাণ সংঘের এই মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে কার্যক্রম চালানোর আহ্বান জানান।
সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে তারা আরো বৃহৎ পরিসরে দরিদ্র ও অসহায়দের জন্য খাদ্য সহায়তা কর্মসূচি চালু করবে। পাশাপাশি ঈদুল ফিতর উপলক্ষ্যে নতুন পোশাক বিতরণেরও পরিকল্পনা রয়েছে।
রায়শ্রী মানব কল্যাণ সংঘের এ ধরনের কার্যক্রম সমাজে মানবিকতার বার্তা ছড়িয়ে দেয়। সমাজের সামর্থ্যবান ব্যক্তিরাও যদি এভাবে এগিয়ে আসেন, তাহলে সমাজের দরিদ্র ও অসহায় মানুষের দুঃখ-কষ্ট অনেকাংশে লাঘব হবে। দেশে বিদেশে অনেকের আর্থিক সহযোগীতায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণে সার্বিক ভূমিকা রাখেন মাওলানা মিজানুর রহমান, মোঃ আবদুল হক, সফিকুল আলম মিলন, মনির হোসেন রিপন, মোঃজাকির হোসেন, বিল্লাল হোসেন, জাকির হোসেন সুমন, হাজী সামছুল হক, আবু জাফর,নেয়ামত মিজি, মাহাবুব মিজি, মোঃহোসেন, মনির মিজি, হারুন রশিদ, শহিদুল ইসলাম প্রমুখ।