আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ রবিবার ● ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ ● ৭ই জুন, ২০২৬ ● ২১শে জিলহজ্জ, ১৪৪৭ ● সকাল ৯:৩৩
সর্বশেষঃ

শান্তি, শৃঙ্খলা ও ত্যাগের সমাহারে উদযাপিত হোক ঈদ — ওসি আবুল বাশার

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জনগণকে আইনশৃঙ্খলা রক্ষা করে সম্প্রীতির মধ্য দিয়ে উৎসব উদযাপনের আহ্বান জানিয়েছেন চাঁদপুর জেলার শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার পিপিএম (বার)।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,
“ঈদুল আজহা কেবল উৎসব নয়—এটি ত্যাগ, ভালোবাসা ও মানবিকতার এক মহান প্রতীক। এই পবিত্র দিনে আমাদের উচিত সহনশীলতা, সচেতনতা এবং সামাজিক সম্প্রীতির মূল্যবোধকে লালন করে ঈদ উদযাপন করা।”

ওসি আবুল বাশার জানান, ঈদ উপলক্ষে শাহরাস্তি থানা সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। কোরবানির পশু পরিবহন, হাট ব্যবস্থাপনা, ঈদের জামাতসহ প্রতিটি বিষয়ে থাকবে পুলিশের তীক্ষ্ণ নজরদারি। তিনি বলেন,
“আইনশৃঙ্খলার যে কোনো ব্যাঘাত ঘটানোর চেষ্টা কঠোরভাবে দমন করা হবে। উৎসব যেন বিশৃঙ্খলার নয়, শান্তির বার্তা বয়ে আনে—সে জন্য সবাইকে সহযোগিতামূলক মনোভাব নিয়ে চলার আহ্বান জানাচ্ছি।”

এসময় তিনি শাহরাস্তি উপজেলার সকল ধর্মপ্রাণ মুসলমান ও জনসাধারণকে ঈদের আন্তরিক শুভেচ্ছা জানান এবং সকলের সহযোগিতা কামনা করেন, যেন ঈদ হয় নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ ও আনন্দময়।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories