শাহরাস্তিতে ইসলামী ছাত্রশিবিরের ব্যতিক্রমী উদ্যোগ: স্কুল কলেজে পড়ুয়া অর্ধশত শিক্ষার্থীদের মাঝে অর্থসহ কোরআন বিতরণ
ডেস্ক রিপোর্ট :
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, শাহরাস্তি পৌরসভা ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। মুসলিম শিক্ষার্থীরা যেনো তেলওয়াতের পাশাপশি অর্থ সহ কোরআন অধ্যয়ন করতে পারে তাই শাহরাস্তি পৌরসভার বিভিন্ন স্কুল কলেজে পড়ুয়া অর্ধশত শিক্ষার্থীদের মাঝে অর্থসহ কোরআনুল কারিম বিতরণ করা হয়েছে।
২৯ই মার্চ শনিবার সকাল ১১টায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, শাহরাস্তি পৌরসভা সভাপতি আক্তার হোসেন শিহাবের সভাপতিত্বে,সেক্রেটারী শাহেদ আলী তাহমিদের সঞ্চালনায়, হাফেজ মারুফ মিয়াজীর কুরআন তেলওয়াতের মধ্যে দিয়ে উপজেলা প্রশাসনের হল রুমে কুরআন বিতরণ অনুষ্ঠান শুরু হয়।
কুরআন বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ আবুল বাসার (পিপিএম বার) তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন – এই সমাজকে পরিবর্তন করতে হলে কুরআনকে হৃদয়ঙ্গম করতে হবে, কুরআন তেলাওয়াতের পাশাপাশি অর্থসহ পড়ে তা আমল করলেই মানবজাতির কাঙ্ক্ষিত মুক্তি মিলবে। তিনি আরো বলেন – এই সমাজ পরিবর্তনে কুরআনের বিকল্প নেই।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন শাহরাস্তি পৌরসভা জামায়াতের আমীর মাওলানা জাহাঙ্গীর আলম,তিনি বলেন – তরুণ যুবকদেরকে হযরত ওমরের মত হতে হবে। তবেই এদেশে আল কুরআনের রাজ প্রতিষ্ঠা করা সম্ভব। আল কুরআন রাষ্ট্রীয় ভাবে প্রতিষ্ঠিত করার আগ পর্যন্ত মানবজাতীর কাঙ্ক্ষিত মুক্তি মিলবে না কুরআনী সমাজ প্রতিষ্ঠা না হলে মুসলমানদেরকে বিধর্মীদের গেলামী মেনে নিতে হবে। তাই আমাদের আহ্বান তোমরা সকলে অর্থ সহ কুরআন পড়ে, বুঝে তা বাস্তবে প্রতিষ্ঠার চেষ্টা করবে। এসময় আরো উপস্থিত ছিলেন – শাহরাস্তি প্রেসক্লাবের একাংশের সভাপতি- মঈনুল ইসলাম কাজল, চাঁদপুর জেলার ছাত্রশিবিরের সাবেক সভাপতি হাফেজ মাওলানা শাহজালাল, শাহরাস্তি মিডিয়া ফোরামের সভাপতি শাহ আলন ভূইয়া, শাহরাস্তি পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা আলমগীর হোসেন, শাহরাস্তি পৌর যুব ও ক্রীড়া সংসদের সভাপতি জিহাদুল ইসলাম, পৌর ৮নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলনা মাইনুদ্দীন মিয়াজী সহ আরে অনেক ব্যক্তিবর্গ।
সর্বশেষ উক্ত প্রোগ্রামের সভাপতি আক্তার হোসেন শিহাবের সমাপনী বক্তব্য ও অর্ধশত ছাত্রদের মাঝে কুরআন বিতরণের মধ্যে দিয়ে প্রোগ্রাম সমাপ্তি করা হয়।