আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ বুধবার ● ২রা বৈশাখ, ১৪৩৩ ● ১৫ই এপ্রিল, ২০২৬ ● ২৭শে শাওয়াল, ১৪৪৭ ● বিকাল ৪:৪০
সর্বশেষঃ

“রমজান আমাদের আত্মশুদ্ধি ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের শিক্ষা দেয়”—অধ্যাপক শাহ আলম

টামটা দক্ষিণ ইউনিয়নের ৫নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ সাইফুদ্দীন

চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ৫নং ওয়ার্ড বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা, ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

শুক্রবার (১৪ মার্চ) শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ৫নং ওয়ার্ডে আয়োজিত এই ইফতার মাহফিলে পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে আলোচনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

৫নং ওয়ার্ড জামায়াতের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁদপুর জেলা সূরা ও কর্মপরিষদ সদস্য এবং আগামী দিনের শাহরাস্তি উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক শাহ আলম।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক শাহ আলম বলেন, পবিত্র মাহে রমজান হচ্ছে আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এই মাসে কুরআন-সুন্নাহর আলোকে ব্যক্তি, পরিবার ও সমাজকে গড়ে তোলার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, ইসলামী আদর্শভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য নৈতিকতা, মানবিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন টামটা দক্ষিণ ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মনজুর আহমেদ, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা মাসুম বিল্লাহ, ইউনিয়ন নায়েবে আমির মাওলানা মিজানুর রহমান, ওলামা বিভাগের সেক্রেটারি হাফেজ জাহাঙ্গীর আলম এবং যুব বিভাগের সভাপতি মাহমুদুল হাসান।

এছাড়াও অনুষ্ঠানে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories