আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ মঙ্গলবার ● ২০শে শ্রাবণ, ১৪৩৩ ● ৪ঠা আগস্ট, ২০২৬ ● ২১শে সফর, ১৪৪৮ ● সকাল ৯:৫৯
সর্বশেষঃ

শাহরাস্তিতে প্রবাসীর বাড়িতে হামলা-ভাঙচুর, মারধর ও স্বর্ণালঙ্কার লুট: থানায় অভিযোগ দায়ের

চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার উল্লাশ্বর (পাইকপাড়া গাজী বাড়ি) এলাকায় এক প্রবাসীর পরিবারের ওপর বর্বরোচিত হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী শারমিন সুলতানা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা যায়, ভুক্তভোগী শারমিন সুলতানা ওমান প্রবাসী শাহাজাহান হোসেন মুন্সীর বোন। তার ভাইসহ পরিবারের পুরুষ সদস্যরা দেশের বাইরে থাকায় দীর্ঘদিন ধরে একই বাড়ির বাসিন্দা ও আপন চাচা নুর ইসলাম, নুর মোহাম্মদসহ সাতজন বিবাদী তাদের জায়গা দখলের পায়তারা করছিলেন। অভিযোগ রয়েছে, গত বছর শারমিনের ভাই মোঃ শাহজাহান চাচা জামাল উদ্দিনের কাছ থেকে ঘরসহ একটি জমি ক্রয় করে দলিল সম্পাদন করেন। এরপর থেকে জায়গাটি তারা দখলে রেখে বসবাস করে আসছিলেন।

ভুক্তভোগীর অভিযোগ, শুক্রবার (৯ মে ২০২৫) সকাল ৮টা ৩০ মিনিটের দিকে বিবাদীরা হঠাৎ লাঠিসোটা হাতে নিয়ে গালিগালাজ শুরু করে এবং পরে শারমিন, তার ভাই, মা ও প্রতিবেশী বিল্লাল হোসেনকে মারধর করে। মারধরের সময় শারমিনের গলায় থাকা দেড় ভরি স্বর্ণের চেইন এবং তার মায়ের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এছাড়াও অভিযুক্তরা ভুক্তভোগীদের বসতঘরের জানালা, বৈদ্যুতিক মিটার, টিনের বেড়া এবং ফলজ গাছ কেটে আনুমানিক এক লক্ষ টাকার ক্ষতি সাধন করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

স্থানীয় রায়শ্রী উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন জানান, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন এবং তাৎক্ষণিকভাবে ভুক্তভোগীদের আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন।

এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories