আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ রবিবার ● ৫ই আশ্বিন, ১৪৩৩ ● ২০শে সেপ্টেম্বর, ২০২৬ ● ৯ই রবিউস-সানি, ১৪৪৮ ● রাত ১০:৪৭
সর্বশেষঃ

শাহরাস্তিতে বিজয় দিবস উপলক্ষে মিয়া রহিমা ফাউন্ডেশনের আয়জনে নানামুখী প্রতিযোগিতা অনুষ্ঠিত

ছবি: শাহরাস্তির সময় ফাইল

আক্তার হোসেন শিহাব

শাহরাস্তিতে মিয়া রহিমা ফাউন্ডেশনের উদ্যোগে বিজয়ের মাস উদযাপন উপলক্ষে চিত্রাঙ্কন, কুইজ, রচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উক্ত আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জনাব বেলাল হোসাইন সুমন।
ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজ সেবক জনাব ইয়াছিন মিয়াজীর নেতৃত্বে প্রতি বছর শিক্ষা ও সাংস্কৃতিক আয়োজন করে আসছে মিয়া রহিমা ফাউন্ডেশন।


এবারের আয়োজনে শাহরাস্তি পৌরসভার প্রায় ৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২০ জন শিক্ষার্থী অংশ নেন। পুরষ্কার বিতরন অনুষ্ঠানে আমন্ত্রিত মেহমান হিসেবে আসন অলংকৃত করেন সুয়াপাড়া জি.কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আক্তার হোসেন বাদিয়া এম হক উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক জনাব গাজী কবীর মেহারী,


সদ্য সাবেক শিক্ষক জনাব সায়েদ আলী সাহেব ও বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব জায়েদ মোরশেদ সহ প্রমুখ ব্যক্তিবর্গ।
উদ্বোধনী বক্তব্যে জনাব ইয়াছিন মিয়াজী বলেন, মিয়া রহিমা ফাউন্ডেশন সর্বদা আলোকিত সমাজ গঠনে ও আদর্শ মানুষ তৈরির লক্ষে শিক্ষার্থীদের মাঝে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও করে যাবে।
বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড ও দূর্যোগ মোকাবেলায় ফাউন্ডেশনের সকল সদস্য সদা প্রস্তুত বলে তিনি উল্লেখ করেন।

উক্ত অনুষ্ঠানে যারা পুরুষ্কার প্রাপ্ত হন – কুইজ ( ষষ্ঠ, সপ্তম, অষ্টম)শ্রেণী। ১. সানজিদা রহমান। ২. মুনতাসির রহমান। ৩. ইল্লিন আইমান। ৪. মোহাম্মদ আরিফ উল্লাহ। ৫. আরাফাত হোসেন

কুইজ ( ৯ম, ১০ম)শ্রেণী – ১. নূর মোহাম্মদ মনজুরুল। ২. নুসরাত জাহান। ৩.রাহাদ আলম। ৪.মাশফি। ৫. জুবায়েরুল ইসলাম

রচনা প্রতিযোগিতায়- ১. সালেহা মাহফুজ হুমায়রা। ২.জোবায়ের আলম। ৩. সাইমুন আফ্রিদি। ৪. সায়মা আফ্রিন

চিত্রাংকন (ক)- ১. তানজিয়া ইবনাত। ২. হাসনাতুল মুনতাহিনা। ৩. প্রহনা দে

চিত্র অংকন (খ) ১. সালেহা মাহফুজ হুমায়রা। ২. তানহা তাবাসসুম। ৩. মাইমুনা ইসলাম।৪. অরিত্র সূত্রধর। ৫. গীতশ্রী ভট্টাচার্য।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories