আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ শনিবার ● ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ ● ৬ই জুন, ২০২৬ ● ১৯শে জিলহজ্জ, ১৪৪৭ ● ভোর ৫:৪২
সর্বশেষঃ

শাহরাস্তিতে বিয়াম ল্যাবরেটরি স্কুলের ২০২৩ ও ২০২৪ সালে এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি :

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা প্রশাসনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত বিয়াম ল্যাবরেটরি স্কুলের ২০২৩ ও ২০২৪ সালের ব্যাচে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের

‘স্মৃতি টানে প্রিয় প্রাঙ্গণে,
এসো মিলি প্রাণের বন্ধনে’

এই স্লোগানে প্রথম ঈদ পূনর্মিলনী-২০২৫ বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। ৩ এপ্রিল (বৃহস্পতিবার) বেলা সাড়ে এগারোটায় বিদ্যালয়ের অডিটোরিয়ামে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ ওসমান গনি’র সভাপতিত্বে এবং অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুইটি আক্তার তানিয়ার সঞ্চালনায় উক্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন মজিদ থেকে তেলাওয়াত করেন, অএ বিদ্যালয় থেকে ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী মোঃ সিহাব এবং গীতা পাঠ করেন, একই বছরের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী তপজয় পাল।
অতঃপর বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ ওসমান গনি’র স্বাগত বক্তব্যে মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও বিয়াম ল্যাবরেটরি স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নিগার সুলতানা। প্রধান অতিথি স্মৃতি চারণ করে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শাহরাস্তি উপজেলায় মানসম্মত শিক্ষার আলো ছড়াতে ২০১৭ সালে “বিয়াম ল্যাবরেটরি স্কুল”টি প্রতিষ্ঠিত হয়। ২০১৮ সালের পহেলা জানুয়ারি এই বিদ্যালয়টি একাডেমিক যাত্রা শুরু করে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, তোমরা এই বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উচ্চ শিক্ষাগ্ৰহনের ব্রত নিয়ে অন্য প্রতিষ্ঠানে চলে গেলেও এই প্রতিষ্ঠানের কথা তোমরা ভুলতে পারবেনা। তোমরা বারবার এই প্রতিষ্ঠানে ফিরে আসবে। তিনি ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আর মাত্র মাস তিনেকের মধ্যেই তোমরা এইচএসসি চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করবে। তোমাদের মনে রাখতে হবে এই পরীক্ষায় ভালো ফলাফল করতে পারলে তোমাদের পরবর্তী জীবনে উচ্চ শিক্ষাগ্ৰহনের পথ অনেক সহজ হবে। তাই সামনের এই কয়েকটি মাস পড়ালেখার প্রতি অনেক বেশি মনোযোগী হতে আমি তোমাদেরকে পরামর্শ দিচ্ছি। আমি আশা করি তোমরা তোমাদের অভিভাবকদের মনোবাঞ্চনা পূরণ করতে সর্বোচ্চ চেষ্টা করবে।
প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, আমাদের পরিকল্পনা আছে এবছর অর্থাৎ ২০২৫ সালে বিদ্যালয়ের ছাত্রাবাস উদ্বোধন করার, এছাড়াও খুব সহসায় আমরা বিদ্যালয়ের জন্য একটি আধুনিক ল্যাবরেটরি স্থাপন করবো।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) ও বিদ্যালয়ের সহ-সভাপতি নিরুপম মজুমদার।

অনুষ্ঠানে অডিটোরিয়ামে উপস্থিত সবাই দাঁড়িয়ে একই সাথে জাতীয় সঙ্গীত গেয়ে দেশমাতৃকার স্বাধীনতা ও মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন, বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্রতিষ্ঠাকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইমাম হোসেন মজুমদার, প্রাক্তন শিক্ষক নাঈমুর রহমান, বর্তমান ভারপ্রাপ্ত সহ-অধ্যক্ষ নুসরাত জাহান, সিনিয়র শিক্ষক বিলাল হোসেন, সিনিয়র শিক্ষক কানিজ ফাতেমা, শিক্ষক মাহমুদ শোভন।

অনুষ্ঠানে উপস্থিত সকলের বিনোদনের জন্য গান পরিবেশন করেন, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক নাঈমুর রহমান এবং ইংরেজি বিষয়ের শিক্ষক ওমর ফারুক।

শিক্ষার্থীদের মধ্য থেকে স্মৃতি চারণমূলক বক্তব্য রাখেন, ২০২৩ ব্যাচের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থী শাকিল আহমেদ, ২০২৪ ব্যাচের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থী সামিয়া নাজনীন তুলন এবং ২০২৪ সালে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থী আয়মান হোসেন, ২০২৪ সালে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থী পিয়ানো রাণী দে।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন, শিক্ষার্থী শরীফুল ইসলাম অপু, গান পরিবেশন করেন, ২০২৩ সালে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থী শুভ চন্দ্র দাস।

সবশেষে অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ মোঃ ওসমান গনি ২০২৩ ও ২০২৪ সালে বিয়াম ল্যাবরেটরি স্কুল থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে উচ্চ শিক্ষা গ্ৰহনের জন্য যেভাবে প্রস্তুতি নিতে হবে এবিষয়ে জ্ঞানগর্ভ বক্তব্য রাখেন। অতঃপর বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজিত মধ্যাহ্নভোজে যোগদানের জন্য অনুষ্ঠানে উপস্থিত সকলকে আমন্ত্রণ জানানো হয়।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories