আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ শনিবার ● ৪ঠা আশ্বিন, ১৪৩৩ ● ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ ● ৮ই রবিউস-সানি, ১৪৪৮ ● রাত ১০:১৪
সর্বশেষঃ

শাহরাস্তিতে ব্যবসায়ীদের সাথে জামায়াতের মতবিনিময় অনুষ্ঠিত

শাহরাস্তিতে ব্যবসায়ীদের সাথে জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহরাস্তি উপজেলা পৌরসভার উদ্যোগে শুক্রবার (১০ অক্টোবর) উপজেলা জামায়াতের কার্যালয় অডিটোরিয়ামে স্থানীয় ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি শাহরাস্তি -হাজীগঞ্জ নির্বাচনি এলাকার এমপি প্রার্থী অধ্যাপক মাওলানা আবুল হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্যবসায়ীদের আস্থার ঠিকানা ও নিরাপদ আশ্রয়। দুর্নীতিমুক্ত, কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশ জামায়াতে ইসলামীকে একবার ক্ষমতায় যেতে দিয়ে পরীক্ষা করে দেখার আনুরোধ জানান।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আইবিডব্লিওএফ কেন্দ্রীয় সহ-সেক্রটারী জেনারেল শিল্পপতি জিয়াউল হক, জেলা শুরা ও কর্মপরিষদ মোঃ ইব্রাহিম খলিল, মোঃ শাহআলম, উপজেলা আমীর মোঃ মোস্তফা কামাল, পৌর আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, উপজেলা নায়েবে আমীর বাদশা ফয়সাল,পৌর নায়েবে আমীর সিরাজুল ইসলাম,উপজেলা সেক্রেটারি মাওলানা মাইনউদ্দিন, পৌর সেক্রেটারি মাওলানা আলমগীর হোসাইন সহ উপজেলা পৌরশাখা শুরা ও কর্মপরিষদ সদস্যবৃন্দ ও শতাধিক ব্যবসায়ীবৃন্দ।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories