আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ শনিবার ● ৪ঠা আশ্বিন, ১৪৩৩ ● ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ ● ৮ই রবিউস-সানি, ১৪৪৮ ● রাত ১১:১৭
সর্বশেষঃ

শাহরাস্তিতে মেহের ডিগ্রি কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া অনুষ্ঠান

চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার মেহের ডিগ্রি কলেজে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

২২ জুন সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁদপুর জেলা শাখার সহকারী সেক্রেটারি ও শাহরাস্তি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মাওলানা আবুল হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এইচএসসি পরীক্ষা একজন শিক্ষার্থীর জীবনে গুরুত্বপূর্ণ মাইলফলক। সফলতা অর্জনে পরিশ্রম ও অধ্যবসায়ের বিকল্প নেই। পাশাপাশি আমাদের সৃষ্টিকর্তার কাছে সাহায্য প্রার্থনা ও নৈতিকতা ভিত্তিক জীবন গঠনের দিকেও মনোযোগী হতে হবে।

কলেজের অধ্যক্ষ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, কলেজের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শিক্ষার্থীদের সফলতা ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories