আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ মঙ্গলবার ● ২০শে শ্রাবণ, ১৪৩৩ ● ৪ঠা আগস্ট, ২০২৬ ● ২১শে সফর, ১৪৪৮ ● দুপুর ১২:৩৪
সর্বশেষঃ

শাহরাস্তির ইসমাইল চাকসু নির্বাচনে ক্রীড়া সম্পাদক পদে প্রার্থী

আসন্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (চাকসু) নির্বাচন ২০২৫-এ কেন্দ্রীয় সংসদে স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেল থেকে সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে প্রার্থী হয়েছেন শাহরাস্তি উপজেলার চিতোষী ইউনিয়নের বেততোলা গ্রামের সন্তান ইসমাইল হোসেন (ইমন)। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী। ব্যালটে তার নম্বর ২।

বর্তমানে তিনি বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার উপ-দপ্তর সম্পাদক, CU Runners-এর ইভেন্ট কো-অর্ডিনেটর এবং বিএনসিসি এয়ার উইং-এ ক্যাডেট সার্জেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি চাঁদপুর জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক।

নিজের অবস্থান তুলে ধরে ইসমাইল বলেন, লেখালেখি তাকে শিখিয়েছে গভীরভাবে চিন্তা করতে এবং ক্রীড়া তাকে দিয়েছে শৃঙ্খলা, ধৈর্য ও হার না মানার মানসিকতা। এই দুইয়ের সমন্বয়ে তিনি নেতৃত্বগুণসম্পন্ন, সৃজনশীল ও শৃঙ্খলাবদ্ধ একজন মানুষ হিসেবে গড়ে উঠেছেন।

তিনি জানান, নির্বাচিত হলে খেলাধুলায় জড়িত প্রতিটি শিক্ষার্থীর স্বপ্ন ও সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে কাজ করবেন। পাশাপাশি অবকাঠামো উন্নয়ন ও নতুন প্রতিযোগিতা আয়োজনেও সক্রিয় ভূমিকা রাখবেন।

ইসমাইল প্রতিশ্রুতি দেন, চাকসুর ক্রীড়াঙ্গনকে আধিপত্যবিস্তার ও দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতিমুক্ত রাখবেন এবং শিক্ষার্থীদেরকেই নিজের একমাত্র শক্তি হিসেবে গণ্য করবেন।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories