আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ শুক্রবার ● ৪ঠা বৈশাখ, ১৪৩৩ ● ১৭ই এপ্রিল, ২০২৬ ● ২৯শে শাওয়াল, ১৪৪৭ ● বিকাল ৫:২২
সর্বশেষঃ

শাহরাস্তির পাঁচরুখিতে এলাকাবাসীর নিজস্ব অর্থায়নে প্রায় ২০০ ফুট রাস্তা সলিংয়ের কাজ সম্পন্ন

শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের পাঁচরুখী গ্রামের তারুন্যের আলো সংগঠন, এলাকার বিশিষ্ট জন ও স্থানীয় জামায়াত সংগঠনের এর উদ্যোগে পাঁচরুখী গ্রামের অভ্যন্তরে প্রায় ২০০ ফুট কাঁচা রাস্তায় উপর ইটের সলিং এর কাজ সম্পন্ন করা হয়।

দীর্ঘ দিন থেকে বর্ষা মৌসুমে এই রাস্তায় চলাচল একদম অনুপযুক্ত হয়ে পড়ে। মানুষের চলাচলের চরম দূর্ভোগ দেখা দেয়। এতে স্থানীয় এলাকাবাসী সরকারের দিকে না তাকিয়ে নিজেদের অর্থায়নেই এক কাজ করে। এতে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্থানীয় সমাজ সেবক মোঃ আল আমিন,সফিকুর রহমান সহ যুবক শ্রেনীর লোকজন।

রাস্তার ইটের সলিংয়ের এ কাজে অর্থায়ন করেছেন তারুণ্যের আলো সংগঠন, সমাজ সেবক মোঃ আল আমিন, মোহাম্মদ রাজু আহমেদ, মোহাম্মদ হাসিম, মো:জামাল, ইছাপুরা গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক একরামুল হক রহিম হাওলাদার ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ। সকলের সহযোগীতায় এই কাজ সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। মানুষের চলাচলের কষ্ট লাঘব হয়েছে।

যারা এ মহৎ কাজে শরীক হয়েছেন, শ্রম ঘাম দিয়ে পরিশ্রম করেছেন এবং সার্বিক তত্ত্বাবধান করে কাজটি সম্পন্ন করেছেন এলাকাবাসী পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories