শাহরাস্তি চিশতিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় নবনির্বাচিত গভর্নিং বডির পরিচিত সভা অনুষ্ঠিত
মোঃ শাহ আলম ভূঁইয়াঃ
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শাহরাস্তি চিশতিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা-এর নবনির্বাচিত গভর্নিং বডির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন দশম শ্রেণীর ছাত্র মোঃ তাওহীদুল ইসলাম।
সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি একরামুল হক পাটোয়ারী।
অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যুৎসাহী সদস্য আলহাজ্ব ফারুক হোসেন মিয়াজি, দাতা সদস্য সহিদ উল্ল্যা মিয়াজি ও মাওলানা মোঃ ওমর ফারুক, অভিভাবক সদস্য সেলিম পাটোয়ারী, আব্দুল কাইয়ুম রিপন, বাদশা ফয়সাল, শেখ মোঃ আনিছ, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য সেলিনা বেগম, সাধারণ শিক্ষক সদস্য মোঃ সোয়াইব, মোঃ আবু হানিফ, তরিকুল ইসলাম এবং সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য আকলিমা বেগম।
সভায় সদস্য সচিব ও অধ্যক্ষ বেলাল হোসেন নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাগত জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক মোঃ সোয়াইব।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক দুই বছরের জন্য অনুমোদিত এই গভর্নিং বডি ২৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে অনুমোদন লাভ করে। অনুমোদনের পর এটি ছিল নবনির্বাচিত কমিটির প্রথম আনুষ্ঠানিক পরিচিতি সভা।
সভায় সভাপতির বক্তব্যে একরামুল হক পাটোয়ারী বলেন, “শিক্ষা মানবজীবনের মূল ভিত্তি। এই মাদ্রাসা যেন আলোকিত মানুষ তৈরির কেন্দ্র হয়ে ওঠে, সেজন্য সবার ঐক্য ও সহযোগিতা দরকার। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে আন্তরিকতা থাকলে এই প্রতিষ্ঠান আরও এগিয়ে যাবে।”
বিদ্যুৎসাহী সদস্য আলহাজ্ব ফারুক হোসেন মিয়াজি বলেন, “মাদ্রাসার মানোন্নয়নে যে কোনো ধরনের সহযোগিতা দিতে আমি প্রস্তুত। শুধু ধর্মীয় নয়, আধুনিক শিক্ষার সংমিশ্রণে এই প্রতিষ্ঠানকে যুগোপযোগী মডেল মাদ্রাসা হিসেবে গড়ে তুলতে হবে।”
সভায় বক্তারা মাদ্রাসার শিক্ষা পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক ও আধুনিক শিক্ষা নিশ্চিত করা এবং প্রতিষ্ঠানকে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে রূপ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।